a
ফাইল ছবি
১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত যাওয়ার পর প্রায় দীর্ঘ ১৯০ বছরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন শোষণ ও নির্যাতনের হাত থেকে ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশের মানুষ মুক্তি পেলেও পূর্ব বাংলার বাঙালির উপর নেমে আসে কঠিন অন্ধকার । ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত জিন্নাহর ভ্রান্ত দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তি করে ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামের একটি অসম রাষ্ট্রর জন্ম হয়! এর মধ্য দিয়ে শুরু থেকে বাঙালির জীবনে আবারও নেমে আসে শোষণ, অত্যাচার, নির্যাতন। ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীন হলেও এই ভূখণ্ডের বাঙালি আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। তবে থেমে থাকেনি বাঙালি জাতি। ঔপনিবেশিক পাকিস্তানের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ বাঙালি জাতি শুরু থেকেই অধিকার আদায়ের আন্দোলনে নামে। পাকিস্তানের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে ধাপে ধাপে আন্দোলন গড়ে ওঠে।
রাষ্ট্রভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০- এর নির্বাচনসহ দীর্ঘ প্রায় ২৫ বছরের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে জাতি ৭১ সালে এসে উপনীত হয়। অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে পরিণত হয়। আর বাঙালির এ আন্দোলনকে এগিয়ে নেওয়ার অগ্রণী ভূমিকা পালন করেন শেখ মুজিবুর রহমান।
পাকিস্তানের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের এক পর্যায়ে এ স্বাধীকার ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে আসেন শেখ মুজিবুর রহমান। ধারাবাহিক আন্দোলনকে স্বাধীনতার দিকে অগ্রসর করে নিয়েগিয়ে, শেখ মুজিব হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে এক পর্যায়ে তিনি ভূষিত হন বঙ্গবন্ধু উপাধিতে।
"বঙ্গবন্ধু" শব্দের অর্থ, বাংলার বন্ধু। বাংলাদশের স্বাধীনতা সংগ্রামের আগে থেকেই, বাংলা তথা বাঙালীর অধিকার রক্ষায় নিজের জীবন কে সমপর্ণ করেছিলেন "শেখ মুজিবর রহমান"। তাঁর এই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ২৩ শে ফেব্রুয়ারী ঢাকার রেসকোর্স ময়দানে, লক্ষ জনতার সমাবেশে এই মহান নেতাকে "বঙ্গবন্ধু" উপাধিতে ভূষিত করা হয়। বাংলা তথা বাঙালীকে যিনি আজীবন নিজের হৃদয়ে আগলে রেখেছিলেন, সেই মহান ব্যক্তিত্ব বাস্তবিকভাবেই ছিলেন বাংলার এবং বাঙালীর বন্ধু।"বঙ্গবন্ধু" উপাধি প্রদানের মাধ্যমে যথার্থ ভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং সার্থক করে তোলা হয়েছে "বঙ্গবন্ধু" শব্দটিকে আক্ষরিক অর্থেই।
শ্রদ্ধেয় শেখ মুজিবর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তথা ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। "পূর্বপাকিস্তান" কে "বাংলাদেশ" নামে স্বাধীন দেশে রূপান্তরিত করার সংগ্রামে, তিনি ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলাদেশে, "জাতির পিতা" সম্মানেও ভূষিত করা হয়েছে তাঁকে।
সোহেল তানভীর, শিক্ষার্থী, রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশের ছাত্র -জনতার পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। দেশের ইতিহাসে বিরল এই আন্দোলনে শহীদ হয়েছেন এই সংগঠনের অনেক নেতাকর্মীরা। জাতীয়তাবাদী ছাত্রদলের অনেক নেতা শহীদ হয়েছেন এবং অনেকেই হয়েছেন আহত। আর এরই প্রেক্ষিতে তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং শহীদ ওয়াসিমসহ অন্যান্য নেতার পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।
আজ ২৮ শে ফেব্রুয়ারী ২০২৫ইং, সকাল সাড়ে ১০ টায় ঢাকা রিপোর্টাস ইউটিনিট এর শফিকুল কবির মিলনায়তনে দেশের সর্ববৃহৎ জাতীয়তাবাদী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্স এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র -জনতা আন্দোলনে নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শহীদ ওয়াসিমসহ অন্যান্য পরিবারের মাঝে সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেই সাথে ফ্যাসিস্ট স্বৈরশাসকের আমলে আয়নাঘরসহ গুম, নির্যাতন ও জেল জুলুমের শিকার জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টগন উপস্থিত ছিলেন।
বৃহৎ নেতাকর্মীদের এই সংগঠনের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি - হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রবিউল আলম- বিএনপির নির্বাহী কমিটির সদস্য।
এছাড়া বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমিরুজ্জামান খান শিমুল- বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক। অনুষ্ঠানের সভাপতিত্ত করেন, ফ্লাইট লেফটেন্যান্ট অব. ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া, সম্মানিত উপদেষ্টা এবং প্রধান সমন্বয়ক জিয়া সাইবার ফোর্স এবং সঞ্চালনা করেন এই সংগঠনের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সভাপতি কেএম হারুন অর রশিদ।
সর্ববৃহৎ জাতীয়তাবাদী অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্স এর ১০ প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার অনেক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
ফাইল ছবি
হতাশায় ভরা এবারের মৌসুমে ট্রফির দেখা পেলো ইতালিয়ান ক্লাব ইউভেন্তাস। ২০ মে রাতে তারা আতালান্তাকে হারিয়ে দুই মৌসুম পর ১৪তম বারের মত ইতালিয়ান কাপ নিজেদের করে নিলো তুরিনের অল্ড ল্যাডি খ্যাত এই ক্লাবটি। রেজ্জিও মাপেইয়ের মাপেই স্টেডিয়ামে বুধবার ফাইনালে ২-১ গোলে জিতেছে রেকর্ড চ্যাম্পিয়নরা। দেজান কুলুসেভস্কির গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রুসলান মালিনভস্কি। ইউভেন্তুসের হয়ে জয়সূচক গোলটি আসে ফেদেরিকো চিয়েসার পা থেকে।
চলতি মৌসুমে ইউভেন্তুসের এটি দ্বিতীয় শিরোপা। গত জানুয়ারিতে নাপোলিকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছিল দলটি।
চলতি মৌসুমে তৃতীয় দেখায় তারা আতালান্তাকে হারাতে সক্ষম হলো ইউভেন্তাস। সিরি আ তে প্রথম দেখায় ১-১ ড্রয়ের পর গত এপ্রিলে দলটির মাঠে ১-০ গোলে হেরেছিল আন্দ্রেয়া পিরলোর দল।
একের পর এক বাজে পারফরম্যান্সে টানা ৯ মৌসুম পর লিগ শিরোপা হারানো ইউভেন্তাস ম্যাচের শুরুতেই বিপদে পড়তে পারতো। তৃতীয় মিনিটে পালোমিনোর শট রুখে দেন কিংবদন্তি গোলকিপার জিয়ানলু্ইজ বুফন তার দুই মিনিট পর দুভান সাপাতার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।
মাঠের খেলায় দারুন আধিপত্য বিস্তার করতে থাকা আতালান্তা বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য ধরে রাখে। এ রকম আক্রমানাত্বক খেলার পরেও ইউভেন্তাসের কাছে ৩১তম মিনিটে পিছিয়ে যায় আতালান্তা ।
ডি-বক্সে রোনালদো ঢুকলেও তাকে আটকাতে পারেননি বিপক্ষ দলের রক্ষণভাগ। বল পেয়ে শট নেন কুলুসেভস্কি। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।
৪১তম মিনিটে সমতায় ফেরে আতালান্তা। ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে গোলরক্ষক বুফনকে পরাস্ত করেন ইউক্রেনের মিডফিল্ডার মালিনভস্কি।
বিরতির পর ইউভেন্তুসের খেলার ধার কিছুটা বাড়ে। ৬০তম মিনিটে আবারও এগিয়ে যেতে পারতো তারা; চিয়েসার শট পোস্টে বাধা পায়। ৭৩তম মিনিটে আর ব্যর্থ হননি ইতালিয়ান এই ফরোয়ার্ড।
বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে কুলুসেভস্কিকে পাস দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন চিয়েসা। প্রথম গোলদাতা চোখের পলকে বাড়ান ফিরতি পাস, বল ধরে একটু এগিয়ে ‘ওয়ান-অন-ওয়ানে’ গোলরক্ষকে ফাঁকি দিয়ে জয়সূচক গোলটি করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে তারাতারিই বাদ পড়ে যাওয়া ইউভেন্তুসের লিগের মুকুট ধরে রাখার স্বপ্নও শেষ অনেক আগেই। অনেক হারানোর মৌসুমে এই শিরোপা জয়ে মনোবল চাঙ্গা হলো জুবদের।তার সাথে টেবিলের শীর্ষ চারে থেকে সেরি আ শেষ করার ইচ্ছাটাও টিকে রইলো।
কঠিন সেই চ্যালেঞ্জ মোকাবিলায় জয়ের আশা নিয়ে শেষ রাউন্ডে আগামী রোববার বোলোনিয়ার মাঠে নামবে ইউভেন্তুস। ৩৭ রাউন্ড শেষে লিগ টেবিলের পাঁচ নম্বরে আছে আন্দ্রে পিরলো শীষ্যরা।