রবিবার ০১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দেশের ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান: এনএসইএফ

সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫০ পি.এম

জাতীয় প্রেসক্লাব ঢাকা জাতীয় প্রেসক্লাব, ঢাকা।

সাইফুল আলম, ঢাকা: দেশের ৬০ লক্ষ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপ কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা প্রদানের জন্য দাবী জানিয়েছেন। গতকাল ২০ ফেব্রুয়ারী ২০২৬ শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয় যে, সারা-বাংলাদেশে দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপে প্রায় ৬০ লক্ষাধিক শ্রমিক কর্মচারী কাজ করে। এই কর্মচারীরা একদিকে প্রতিনিয়ত দেশের মানুষকে সেবা দান করে আসছেন এবং মানুষের জীবনকে সহজ এবং আনন্দময় করে যাচ্ছেন। গতকাল থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। এই পুরো রমজান মাস এই ৬০ লক্ষ শ্রমিক কর্মচারী দেশের মানুষ এবং মালিকদের জন্য কাজ করবে অমানবিক ও অমানসিক ভাবে। স্বভাবিক কর্মঘন্টার বাইরে এদেরকে প্রতিদিন ১২, ১৪ বা ১৬ ঘন্টা পর্যন্ত কাজ করে এমনকি অনেক ক্ষেত্রে সকাল থেকে শুরু করে সারারাত পর্যন্ত এদের কাজ করতে হবে। দেশের এই ৬০ লক্ষ শ্রমিক কর্মচারী নিজেদের বিশ্রাম, বিনোদন, আরাম-আয়েশ পরিত্যাগ করে শ্রম দিবেন। এর বিনিময়ে একদিকে দেশের মানুষের জীবন সহজ এবং আনন্দময় হবে, অন্যদিকে মালিকদের মুফার পাহাড় গড়ে উঠবে। কিন্তু যে মানুষেরা দেশের জনগনের জন্য নিজেদের বিশ্রাম, বিনোদন, আরাম-আয়েশ পরিত্যাগ করে শ্রম দিয়ে যাচ্ছেন, মালিকদের সম্পদের পাহাড় গড়ছেন - সেই মানুষগুলোই তাদের জীবনের মৌলিক চাহিদা তো দূরের কথা, আইন সংগত অধিকার এবং সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। তাই এ বছর যাতে এই ৬০ লক্ষ শ্রমিক কর্মচারী দেশের প্রচলিত আইন অনুযায়ী ঈদ বোনাস পান, সে বিষয়ে নেতৃবৃন্দ বাংলাদেশ সরকার, কলকারখানা অধিদপ্তর, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং দোকান মালিকদের প্রতি আহবান জানিয়েছেন ।

সংবাদ সম্মেলন থেকে পবিত্র রমজান মাসে প্রতিদিন ২ থেকে ১০ ঘন্টা অতিরিক্ত কাজের (ওভারটাইম) বিপরীতে ওভাটাইম ভাতা প্রদান এবং রাত ১০ টার পর কাজ করালে শ্রমিক কর্মচারীদের রাতের খাবারের ব্যবস্থা করার দাবী জানান ।

সংবাদ সম্মেলন থেকে উল্লেখ করা হয় যে, এই সেক্টরের শ্রমিকদের এখনো পর্যন্ত নিয়োগপত্র, পরিচয়পত্র নাই। আইন অনুযায়ী সপ্তাহে ১.৫ দেড় দিন ছুটি থাকার বিধান থাকলেও এটা মানা হয় না। ৭ কর্মদিবসের মধ্যে বতেন-ভাতা দেয়ার আইন থাকলেও সেটা মানা হয় না। এখনো পর্যন্ত এ সেক্টরের শ্রমিক কর্মচারীদের জন্য মজুরী বোর্ড নাই ৷