মোহাঃ খোরশেদ আলম, মুক্তসংবাদ প্রতিদিন ০৩ আগষ্ট ২০২৬ ০৫:৫০ পি.এম
বিশেষ প্রতিনিধিঃ স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন-এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, ১ আগষ্ট ২০২৬ খ্রী. শনিবার, সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় শিল্পকলা মিলনায়তন- “জুলাই গণঅত্থুান ও বাংলাদেশ সাংস্কৃতিক জাগরণ” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব এডভোকেট এম.রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপি চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আব্দুস সালাম এবং অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ আরিফুল ইসলাম জিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ রবিউল হোসেন রবি।
উল্লেখ্য, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন-এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে প্রধান অতিধির নিকট থেকে ক্রেস্ট গ্রহন করছেন বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোঃ সেলিম হোসেন মন্ডল প্রমুখ।
স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন-এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জাতীয় প্রেসক্লাবে ‘আমার আব্বা' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
সমবায় শিল্প সমিতি লিমিটেড-এর কার্যালয়ে বহিরাগতদের হামলা-ভাংচুর ও অর্থ লুটের অভিযোগ