মঙ্গলবার ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চাঁদপুরে যাচ্ছেন

আরাফাত, মুক্তসংবাদ প্রতিদিন ১৬ মে ২০২৬ ০৯:৪৭ এ.এম

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক: ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখননসহ একাধিক কর্মসূচি পালন করতে আজ শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টার পর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি রওনা দেন।


সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

দুপুর পৌনে দুইটায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন এলাকায় বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে অংশ নিয়ে সেটিরও উদ্বোধন করবেন।

এরপর দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টায় আবারও সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রাজস্ব আহরন টার্গেট সরকারের বড় চ্যালেঞ্চ, ভঙ্গুর অর্থনীতি ও বর্ধিত মুদ্রা স্ফিতি সবচেয়ে বড় অন্তরায়- রেফাউল করিম চেীধুরী এফসিএ

news image

দীর্ঘদিন ধরে অন্যের জমি নিজের নামে বিক্রি করা প্রতারক চক্র হাতেনাতে আটক

news image

বাংলাদেশের পররাষ্ট্রনীতি: সার্বভৌম সিদ্ধান্তের প্রতি সম্মানই হোক নতুন বাস্তবতা

news image

আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা

news image

নদী বাঁচলে বাঁচবে এ দেশের কৃষি, সংস্কৃতি ও অর্থনীতি- শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

news image

প্রধানমন্ত্রী রামিসার বাসায় যাচ্ছেন

news image

১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী

news image

আজ ট্রেনে আগাম ঈদের টিকিট বিক্রি শুরু

news image

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চাঁদপুরে যাচ্ছেন

news image

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: বাসস

news image

শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ নয়, ‘মোর মোর জাম্প’ দিতে হবে: শিক্ষামন্ত্রী