শনিবার ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

স্টিল শিল্পে কর-শুল্ক চাপ না কমালে উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা- জাহাঙ্গীর আলম

সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি ১৯ জুন ২০২৬ ১০:৫০ পি.এম

স্টিল শিল্পে, কর-শুল্ক, চাপ না কমালে, উৎপাদন

 সাইফুল আলম, ঢাকা:    বাজেট ২০২৬-২৭: স্টিল শিল্পের উপর অতিরিক্ত ব্যয়চাপ, শিল্পের টিকে থাকা এবং উন্নয়ন বাজেট বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে সংবাদ সম্মেলন করে স্টিল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন। স্টিল শিল্পে অতিরিক্ত ভ্যাট-শুল্ক প্রত্যাহারসহ ৫ দাবি জানিয়ে তারা বলেন  বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নতুন কর-শুল্ক কাঠামোর কারণে প্রতি টন স্টিল উৎপাদনে অতিরিক্ত ১১ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ব্যয় বাড়তে পারে।

গত বুধবার (১৭ জুন২০২৬ইং) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএসএমএর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বাজেটে কিছু ব্যবসাবান্ধব উদ্যোগ থাকলেও স্টিল শিল্পের ওপর নতুন কর ও ভ্যাটের চাপ এই খাতের টিকে থাকাকে কঠিন করে তুলতে পারে।

তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি, বন্দর ও পরিবহন ব্যয় বাড়া এবং কাঁচামাল ও উৎপাদন উপকরণের ওপর অতিরিক্ত কর-শুল্ক আরোপের ফলে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। একই সঙ্গে বাজারে চাহিদা কম থাকায় পরোক্ষ ব্যয় আরও বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- স্থানীয় স্ক্র্যাপের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার, ফেরো-অ্যালয়, রিফ্যাক্টরি সামগ্রী, স্পেয়ার পার্টস ও কাঁচামালের ওপর অতিরিক্ত কর ও শুল্ক পুনর্বিবেচনা, টার্নওভার ট্যাক্স ১ শতাংশের পরিবর্তে পূর্বের মতো ০.৬ শতাংশ নির্ধারণ এবং উন্নয়ন বাজেট দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শিল্পখাতে চাহিদা সৃষ্টি করা।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি বলেন, দেশের স্টিল শিল্পকে শক্তিশালী করতে পারলেই রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এ খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সবশেষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের শিল্পখাতকে শক্তিশালী করেই সরকারের রাজস্ব বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের স্টিল শিল্পকে টিকিয়ে রাখা মানে দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক অগ্রযাত্রাকে শক্তিশালী করা ।

আরও খবর

news image

স্টিল শিল্পে কর-শুল্ক চাপ না কমালে উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা- জাহাঙ্গীর আলম

news image

৬টি বন্ধ চিনিকল চালুর দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ব চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি

news image

জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত সাধারণ জাহাজ মালিকদের বকেয়া প্রদানের দাবিতে মানববন্ধন

news image

ভ্যাটের জালে সব ব্যবসা বাধ্যতামূলক করা হচ্ছে

news image

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

news image

এনবিএফআই খাতে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ দ্রুত ও পূর্ণ ফেরতের দাবি

news image

আসন্ন কৃষি বাজেট নিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন যে প্রস্তাবনা দিল

news image

সরকারি প্রজ্ঞাপন অনুসারে পূনঃ পেনশন দাবি করেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীরা

news image

কৃষকদের কল্যাণে ১৩ দফা দাবি জানিয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ কৃষক ঐক্য জোট