শনিবার ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

৬টি বন্ধ চিনিকল চালুর দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ব চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি

সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি ১৯ জুন ২০২৬ ১০:৩৮ পি.এম

৬টি, বন্ধ চিনিকল, চালুর দাবি, রাষ্ট্রায়ত্ব চিনিকল

সাইফুল আলম, ঢাকা: বন্ধ ৬টি চিনিকল চালুর দাবি, না মানলে ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’ ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেন রাষ্ট্রায়ত্ব চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। গত ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময় সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬ টি বন্ধ চিনিকল আধুনিকীকরণ করে পুনরায় চালু করার সরকারি ঘোষণা বাস্তবায়ন করতে চান নেতারা। এ সময় এক লিখিত বক্তব্য পাঠ করেন রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন।

সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক মাসের মধ্যে সরকার সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলে ‘মার্চ টু পিএমও’ কর্মসূচির মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। সব কর্মচারী-শ্রমিকদের নিয়ে পর্যায়ক্রমে রাজপথেও কর্মসূচি করতে বাধ্য হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মানস নন্দী, একই নামে অন্য সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম, রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ, সদস্য শামীম ইমাম এবং ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ফয়জুল হাকিম লালা প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর দাবিতে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে সরকার একটি টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে শিল্প মন্ত্রণালয় ২০২৪ সালের ৩ ডিসেম্বর তিন ধাপে ৬টি চিনিকলের মাড়াই কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে শ্যামপুর ও সেতাবগঞ্জ, দ্বিতীয় ধাপে পঞ্চগড় ও পাবনা এবং তৃতীয় ধাপে কুষ্টিয়া ও রংপুর চিনিকল চালুর পরিকল্পনা নেওয়া হয়।

নেতাদের ভাষ্য, চলতি মৌসুমে প্রথম পর্যায়ে শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল চালুর জন্য একাধিক সভা ও প্রস্তুতিমূলক কার্যক্রম প্রায় সম্পন্ন হলেও অর্থ মন্ত্রণালয়ের অসম্মতির কারণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ফলে ২০২০ সালে জারি করা মাড়াই স্থগিতাদেশ কার্যত বহাল রাখা হয়েছে।

আরও খবর

news image

স্টিল শিল্পে কর-শুল্ক চাপ না কমালে উৎপাদন ব্যয় বাড়ার শঙ্কা- জাহাঙ্গীর আলম

news image

৬টি বন্ধ চিনিকল চালুর দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ব চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি

news image

জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত সাধারণ জাহাজ মালিকদের বকেয়া প্রদানের দাবিতে মানববন্ধন

news image

ভ্যাটের জালে সব ব্যবসা বাধ্যতামূলক করা হচ্ছে

news image

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

news image

এনবিএফআই খাতে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ দ্রুত ও পূর্ণ ফেরতের দাবি

news image

আসন্ন কৃষি বাজেট নিয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন যে প্রস্তাবনা দিল

news image

সরকারি প্রজ্ঞাপন অনুসারে পূনঃ পেনশন দাবি করেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীরা

news image

কৃষকদের কল্যাণে ১৩ দফা দাবি জানিয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ কৃষক ঐক্য জোট