সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৮ পি.এম
সাইফুল আলম, ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আমিনুল হক। তিনি আগামী ৮মার্চ থেকে পরবর্তী তিন বছর এ দায়িত্ব পালন করবেন। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রসায়ন বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ৭ মার্চ তিন বছর পূর্ণ হবে। এ প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আমিনুল হককে পরবর্তী ৩ বছরের জন্য রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। এই আদেশ আগামী ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
অন্যদিকে, উদ্ভিদবিজ্ঞান (বোটানি) বিভাগের বর্তমান চেয়ারম্যানের মেয়াদ আগামী ৪ মার্চ পূর্ণ হতে চলায় একই আইনের আওতায় অধ্যাপক ড. কাজী নাহিদা বেগমকে পরবর্তী ৩ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি আগামী ৫ মার্চ ২০২৬ তারিখ থেকে এই দায়িত্ব পালন করবেন। নিযুক্ত উভয় চেয়ারম্যানই বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেমসহ বাকি ৪ জন বদলীকৃত শিক্ষককে পূণঃ বহাল করুন
🇧🇩 শহীদ জিয়ার ১৯ দফা: নতুন প্রজন্মের ভাবনা 🇧🇩 বইটি, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন ও আত্মনির্ভরতার এক অন্যন্য দলিল
নীতিনির্ভর সামাজিক রূপান্তর ও স্বাস্থ্যখাত সংস্কারে দুই প্রস্তাবনা নিয়ে ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন (ICF)-এর আত্মপ্রকাশ
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবিতে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মানববন্ধন
সরকার কর্তৃক ১২ দফা শিক্ষা সংস্কার এজেন্ডার প্রেক্ষিতে গণসাক্ষরতা অভিযানের প্রস্তাবনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগে নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মো. আমিনুল হক
প্রকাশক ঐক্যের মূল ভিত্তি শতভাগ ন্যায্যতার প্রশ্ন: সংবাদ সম্মেলনে প্রকাশকরা
রমজানের প্রথম দিন থেকে বন্ধ থাকবে স্কুল: শিক্ষা মন্ত্রণালয়