রবিবার ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

রমজানের প্রথম দিন থেকে বন্ধ থাকবে স্কুল: শিক্ষা মন্ত্রণালয়

আরাফাত, বিশেষে প্রতিনিধি, এমএস প্রতিদিন ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৬ এ.এম

ছুটির আনন্দ


নিউজ ডেস্ক: শিক্ষক-শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রমজানে স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্কুলের ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি ২৬ মার্চ পর্যন্ত চলবে। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবে।

গত রবিবার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়। সেই আপিলে আগের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় ছুটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু  হয়েছে।

তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের ঈদের ছুটি শুরু হয়েছে। মাদরাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে। এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোতে ঈদের ছুটি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে। সূত্র: বিডি প্রতিদিন


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেমসহ বাকি ৪ জন বদলীকৃত শিক্ষককে পূণঃ বহাল করুন

news image

🇧🇩 শহীদ জিয়ার ১৯ দফা: নতুন প্রজন্মের ভাবনা 🇧🇩 বইটি, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন ও আত্মনির্ভরতার এক অন্যন্য দলিল

news image

নীতিনির্ভর সামাজিক রূপান্তর ও স্বাস্থ্যখাত সংস্কারে দুই প্রস্তাবনা নিয়ে ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন (ICF)-এর আত্মপ্রকাশ

news image

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবিতে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মানববন্ধন

news image

সরকার কর্তৃক ১২ দফা শিক্ষা সংস্কার এজেন্ডার প্রেক্ষিতে গণসাক্ষরতা অভিযানের প্রস্তাবনা

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগে নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মো. আমিনুল হক

news image

প্রকাশক ঐক্যের মূল ভিত্তি শতভাগ ন্যায্যতার প্রশ্ন: সংবাদ সম্মেলনে প্রকাশকরা

news image

রমজানের প্রথম দিন থেকে বন্ধ থাকবে স্কুল: শিক্ষা মন্ত্রণালয়