আরাফাত আলম, মু্ক্তসংবাদ প্রতিদিন ২৩ জুন ২০২৬ ০৬:৪৬ পি.এম
নিউজ ডেস্ক: জামায়াতপন্থি ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জামায়াতপন্থি আইন কর্মকর্তারা একযোগে পদত্যাগপত্র জমা দেন।
মঙ্গলবার (২৩ জুন) পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে একসঙ্গে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
পদত্যাগকারী ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
১০ সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করার প্রতিবাদে আমরা পদত্যাগ করেছি। সূত্র: যুগান্তর
জামায়াতপন্থী একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
রামিসা হত্যাকাণ্ডে শোক, আশ্বাস ও রাজনীতির কদর্যতা—রাষ্ট্রের কাছে এখন কঠোরতা ও স্বচ্ছতার দাবি-
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবিতে 'প্রজ্ঞা-আত্মা'র সংবাদ সম্মেলন
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ’২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি ব্যবসায়ী নেতাদের
ধূমপানের অভিযোগ হলে ৯৩ শতাংশ ক্ষেত্রে পরিবহনকর্মীরা পদক্ষেপ নেয়
ক্রমবর্ধমান নারী ও কন্যা ধর্ষণ, হত্যা, সহিংসতার ঘটনায় প্রতিবাদ সমাবেশ
পশুপ্রেমী শিক্ষিকাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ন্যায় বিচার ও ৪ কোটি টাকা উদ্ধার চেয়ে ব্যাবসায়ী ফখরুদ্দীনের সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ন্যায় বিচার ও ৪ কোটি টাকা উদ্ধার চেয়ে ব্যাবসায়ী ফখরুদ্দীনের সংবাদ সম্মেলন
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি বাস্তবায়ন অতীব জরুরী