রবিবার ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮ পি.এম

জাতীয় প্রেসক্লাব, ঢাকা।

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ১০:৩০টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ।

সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূর এবং সঞ্চালনা করেন সদস্যসচিব বাবর চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জননেতা সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সুরত চৌধুরী, সভাপতি, গণফোরাম। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। সোহরাব হাসান, কবি ও সাংবাদিক; এ. কে. এম. মনজুরুল ইসলাম, নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন; ব্যক্তিত্বসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সভায় সাইফুল হক বলেন, নতুন সরকারের প্রথম ১০০ দিন হতে হবে জনগণের আস্থা পুনরুদ্ধারের সময়। এ সময়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার, নির্বাচন ও বিচারব্যবস্থার সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অন্য
বক্তারা আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে রাজনৈতিক ঐকমত্য, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠাই হবে আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে সাহসী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও খবর

news image

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট নিরসনে শহীদ জিয়া অমর হয়ে থাকবে- দুদু

news image

সহনশীল রাজনীতি, না মব সংস্কৃতি! বাংলাদেশ হাঁটবে কোন পথে?

news image

রাষ্ট্র, সমাজ ও নাগরিকদের সমন্বিত উদ্যোগে স্থিতিশীল বাংলাদেশ গঠনে এখনই সময়

news image

রমজানের এই আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে- জয়রুল আবেদীন ফারুক

news image

স্বতন্ত্রভাবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পুনর্বহালের দাবি

news image

বাংলাদেশ লেবার পার্টির আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

গণভোটের রায়ের ব্যাপারে গড়িমসি করার ফলে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট হওয়ার ঝুঁকি তৈরী হয়েছে

news image

নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা