রবিবার ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

গণভোটের রায়ের ব্যাপারে গড়িমসি করার ফলে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট হওয়ার ঝুঁকি তৈরী হয়েছে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৮ পি.এম

স্থান: জাতীয় প্রেসক্লাব, ঢাকা।

সাইফুল আলম, ঢাকা: গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম ও ভয়েস ফর রিফর্ম-এর যৌথ উদ্যোগে আজ (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া সম্মেলন কেন্দ্রে “গণভোটের গণরায় বাস্তবায়ন” শীর্ষক একটি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়I  এই নাগরিক সংলাপে অংশ নেন সংস্কার নিয়ে কাজ করা বেশ কয়েকটি নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধি I এছাড়াও অংশ নেন জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া বেশ কয়েকজন জুলাই যোদ্ধা ও তাদের সংগঠনের প্রতিনিধিরাI ভয়েস ফর্ম রিফর্মের সমন্বয়ক ফাহিম মাশরুর নাগরিক সংলাপটি পরিচালনা করেনI

অনুষ্ঠানে সুজনের বদিউল আলম মজুমদার বলেন যে হাজারো শহীদদের রক্তের উপর এই দেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে আছেI গণভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণ ‘জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ (২০২৫)’ ও সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের নির্দিষ্ট কিছু প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে নিজেদের রায় পরিষ্কারভাবে দিয়েছেI গণভোটে ‘হ্যা’ ভোট ৬৮% ভোট পেয়েছেI জনগণের রায়ই সর্বোচ্চ এবং সকল সাংবিধানিক ক্ষমতার উৎসI কিন্তু  দুঃখজনকভাবে নির্বাচিত সাংসদদের একটি বড় অংশ এখনো সংবিধান সংস্কার সভার শপথ নেয় নাইI এটি জনরায়ের প্রতি অশ্রদ্ধাI

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন যে গণভোটের রায়ের ব্যাপারে গড়িমসি করার ফলে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট হওয়ার ঝুঁকি তৈরী হয়েছেI রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলে অর্থনৈতিক স্থিতিশীলতাও অর্জন করা সম্ভব হবে নাI নাগরিক সংলাপে আরো বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসিবুদ্দিন হোসাইন, মানবাধিকার কর্মী রুবি আমাতুল্লাহ, আপ বাংলাদেশের ফারহানা সূচি, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার, রাজনৈতিক কর্মী দিদার ভূইয়াঁ, জুলাই রাজবন্দী প্লাটফর্মের মুখপাত্র মাহিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাদের মাজহারসহ অনেকেI   

সংলাপের সঞ্চালক ফাহিম মাশরুর বলেন যে জুলাই কোনো সাধারণ ঘটনা ছিল নাI জুলাই আন্দোলন ও এত রক্তপাত শুধু একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার তৈরী করার উদ্দেশ্য হয়I সংস্কার নিয়ে জনগণের আকাঙ্খার প্রতীক জুলাই সনদI জনগণের এই আকাক্ষা অস্বীকার করলে বা গণভোটের রায়কে অবজ্ঞা করলে সরকার বা রাজনৌতিক দল নিজেরাই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেI তিনি আশা প্রকাশ করেন যে খুব শীগ্রই সরকার এই ব্যাপারে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিবেনI সংলাপ শেষে আয়োজকরা বলেন যে খুব শিগ্রই গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম অন্যান্য নাগরিক প্লাটফর্মগুলো নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের জন্য জনসচেতনতা তৈরী করতে কাজ শুরু করবে I

আরও খবর

news image

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকট নিরসনে শহীদ জিয়া অমর হয়ে থাকবে- দুদু

news image

সহনশীল রাজনীতি, না মব সংস্কৃতি! বাংলাদেশ হাঁটবে কোন পথে?

news image

রাষ্ট্র, সমাজ ও নাগরিকদের সমন্বিত উদ্যোগে স্থিতিশীল বাংলাদেশ গঠনে এখনই সময়

news image

রমজানের এই আয়োজনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে- জয়রুল আবেদীন ফারুক

news image

স্বতন্ত্রভাবে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পুনর্বহালের দাবি

news image

বাংলাদেশ লেবার পার্টির আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

গণভোটের রায়ের ব্যাপারে গড়িমসি করার ফলে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট হওয়ার ঝুঁকি তৈরী হয়েছে

news image

নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নিয়ে মতবিনিময় সভা