বুধবার ০১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প

চীন, আমেরিকা, তেল কোম্পানী, নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক: ইরান থেকে তেল আমদানির দায়ে অভিযুক্ত চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং বিশ্ব তেল বাজারে অস্থিরতা নিরসনের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

শুক্রবার চীন সফর শেষে দেশে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আগামী কয়েক দিনের মধ্যেই তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে বেইজিং তেহরানের ওপর কোনো চাপ সৃষ্টি করবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি কারও কাছে কোনো অনুগ্রহ প্রার্থনা করছেন না। কারণ কারও কাছ থেকে সুবিধা নিলে বিনিময়ে তাকেও সুবিধা দিতে হয়। তবে ট্রাম্পের মতে, শি জিনপিং নিজেই প্রণালিটি সচল দেখতে চান। কারণ, চীনের জ্বালানি চাহিদার একটি বড় অংশ পারস্য উপসাগর থেকে মেটানো হয়। বিপরীতে যুক্তরাষ্ট্রের সেখানে কোনো নির্ভরতা নেই দাবি করে ট্রাম্প বলেন, আমেরিকার ওই তেলের প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী ইরান বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর অন্যতম, যারা দৈনিক গড়ে প্রায় ১৬.৯ লাখ ব্যারেল তেল রফতানি করে। মার্কিন সরকারের তথ্যমতে, ইরানের মোট তেল রফতানির প্রায় ৯০ শতাংশই যায় চীনে।

যদিও বেইজিং আনুষ্ঠানিকভাবে ইরান থেকে তেল আমদানির বিষয়টি স্বীকার করে না এবং অনেক ক্ষেত্রে তেলের উৎস গোপন রাখতে মালয়েশিয়া বা অন্য দেশের নাম ব্যবহার করে, তবু তারা শুরু থেকেই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। এখন ট্রাম্পের নতুন অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: সিএনএন, রয়টার্স


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চীনা সেনাবাহিনী ঢুকে পড়েছে ভারতের ভূখণ্ডে

news image

বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সমীকরণ: বাস্তবতা, ভারসাম্য ও ভবিষ্যতের কূটনীতি

news image

দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি

news image

ট্রাম্পের চীন সফর, ইরান সংকট ও বদলে যাওয়া বিশ্ব ভূ-রাজনীতির হিসাব

news image

‘হলদে পাহাড়ের গুহা’ থেকে ‘গ্রেট হল’- প্রেসিডেন্ট সির উত্থানের বিস্ময়কর গল্প

news image

ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প

news image

সামরিক প্রধানের সঙ্গে খামেনির বৈঠকের পর শত্রু মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান

news image

হামলা-পাল্টা হামলার মধ্যেই ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

news image

আগামী ১লা মার্চ ২০২৬ এগিয়ে চল সংঘের প্রকাশনা মঞ্চের নবম বার্ষিক সাধারণ সভা

news image

যুক্তরাষ্ট্র যে কোন সময় ইরানে হামলা চালাতে পারে