শক্রবার ০৭ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আগামী ১লা মার্চ ২০২৬ এগিয়ে চল সংঘের প্রকাশনা মঞ্চের নবম বার্ষিক সাধারণ সভা

আগরতলা প্রতিনিধি: এমএস প্রতিদিন ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৩ পি.এম

আগরতলা কমিটি, এগিয়ে চল আগামী ১লা মার্চ ২০২৬ এগিয়ে চল সংঘের প্রকাশনা মঞ্চের নবম বার্ষিক সাধারণ সভা (ছবি: প্রতিকী)

আগরতলা প্রতিনিধি, এমএস প্রতিদিন: আগামী ১লা মার্চ ২০২৬ সকাল ১০ ঘটিকায় এগিয়ে চল সংঘ, মেলারমাঠ, আগরতলায় অনুষ্ঠিত হবে প্রকাশনা মঞ্চের নবম বার্ষিক সাধারণ সভা। উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৭ কর্ম বছরের কার্যকরী কমিটি গঠন করা হবে। এতে ৫০টি প্রকাশনা সংস্থা নিয়ে গঠিত প্রকাশনা মঞ্চের নতুন কার্যকরী কমিটি গঠন করা হবে।

এতে ৫০ টি পাবলিকেশন সংস্থার প্রতিনিধিরা গোপন ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা সরকারের সোসাইটি রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রকাশনা মঞ্চের গোপন ভোটাভুটি নিরপেক্ষ অবাধ ও অংশগ্রহণ মূলক করার জন্য বলিষ্ঠ সাংবাদিক ও প্রান্তর সম্পাদক বিজয় পাল মহোদয়কে নির্বাচনী আধিকারিক হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

যথারীতি শ্রী বিজয় পাল মহোদয় গোপন ভোটাভুটি নিরপেক্ষ অবাধ ও অংশগ্রহণ মূলক করতে নির্বাচনী আধিকারিক হিসেবে উপস্থিত থাকবেন কথা দিয়েছেন। নবম বার্ষিক সাধারণ সভা সফল করতে ইতিমধ্যে প্রকাশনা মঞ্চের পঞ্চাশজন সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

উল্লেখ্য প্রকাশনা মঞ্চ প্রতি বছর ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা আয়োজন করে আসছে বিগত পাঁচ বছর থেকে। এতে রাজ্য বহি:রাজ্য এবং বাংলাদেশ থেকে পাবলিশার্স ও লিটল ম্যাগাজিন সম্পাদকেরা উপস্থিত থাকেন।

ইতিমধ্যে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর পরিচালিত আগরতলা বইমেলার পর রাজ্যে প্রকাশনা মঞ্চ আয়োজিত লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলা পাঠক কবি সাহিত্যিক লিটল ম্যাগাজিন সম্পাদক ও প্রকাশকদের মধ্যে এক মেল বন্ধন রচনা করেছে।

নবম বার্ষিক সাধারণ সভার গোপন ভোটাভুটি থেকে গঠিত নয়জনকে নিয়ে কার্যকরী কমিটি  আগামী এক বছর প্রকাশনা মঞ্চের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করবেন বলে বর্তমান সম্পাদক সুবীর সেনঘোষ মহোদয় এক প্রেস বার্তায় জানিয়েছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

আকাশ ও সমুদ্রসহ তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ

news image

চীনা সেনাবাহিনী ঢুকে পড়েছে ভারতের ভূখণ্ডে

news image

বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন সমীকরণ: বাস্তবতা, ভারসাম্য ও ভবিষ্যতের কূটনীতি

news image

দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি

news image

ট্রাম্পের চীন সফর, ইরান সংকট ও বদলে যাওয়া বিশ্ব ভূ-রাজনীতির হিসাব

news image

‘হলদে পাহাড়ের গুহা’ থেকে ‘গ্রেট হল’- প্রেসিডেন্ট সির উত্থানের বিস্ময়কর গল্প

news image

ইরানি তেল আমদানিকারক চীনা কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প

news image

সামরিক প্রধানের সঙ্গে খামেনির বৈঠকের পর শত্রু মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান

news image

হামলা-পাল্টা হামলার মধ্যেই ইরানে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

news image

আগামী ১লা মার্চ ২০২৬ এগিয়ে চল সংঘের প্রকাশনা মঞ্চের নবম বার্ষিক সাধারণ সভা

news image

যুক্তরাষ্ট্র যে কোন সময় ইরানে হামলা চালাতে পারে